জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুরের হরিপুর গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে সোমবার রাতে গ্রামীণ ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উদ্যোগে এই অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পরিবারসহ অংশ নেন।
খোলামেলা পরিবেশে পালার পরিবেশনা উপভোগ করতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা মনে করেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেয়। গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে লোকজ বিনোদনের পরিচয় তুলে ধরতে সহায়ক হবে।
