মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৮ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন জান্নাতুল রাহিমা জেদনি। গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার SEGi University-তে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন।
তিন সদস্যের দল ‘Obsidian Prime’ আইটি ও রোবোটিকস বিভাগে ‘Autonomous Underwater Robot’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পটির জন্য দলটি স্বর্ণপদক অর্জন করে।
সম্প্রতি জান্নাতুল রাহিমা জেদনি তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ বিদ্যালয়ে এসে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্য অর্জনের অভিজ্ঞতা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
তাঁর এ অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দ ও গর্ব প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে।
জান্নাতুল রাহিমার এ আন্তর্জাতিক অর্জন প্রতাপগঞ্জ বিদ্যালয়সহ পুরো এলাকার জন্য গৌরবের বিষয়। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন জান্নাতুল রাহিমা appeared first on ভোরের চেতনা.
