যৌতুকের লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও দুধের শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি শেখ আলমগীর আশরাফ। বিস্তারিত
