মো,সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, এ নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারন করবে। তারেক রহমানের শ্লোগান সবার আগে বাংলাদেশ একটি দর্শন, এ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, বিচার বিভাগকে স্বাধীনতা করতে হলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে।আমাদের স্বদিচ্ছা আছে সেটা দিয়েই বাংলাদেশকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ সময়ে, সোমবার বিকালে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপি সরকার গঠন করলে দেশকে ১শ বছর এগিয়ে নিয়ে যাবে।বিএনপি যে রাজনৈতিক কর্মসুচি দিয়েছে তা বাস্তবায়ন করবে। বিএনপি গনতান্ত্রিক সরকারকে বিশ্বাস করে।
নওশাদ জমির বলেন,আমরা একটি ভোটের মাধ্যমে ইতিহাস রচনা করতে পারি। মনে রাখতে হবে একটি ভোট শুধু একটি চিহ্ন নয়, এটি একটি গুণের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।এই মানসিকতা ধারণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আমরা কোন পথে এগোবো, কোন দিকটি আমাদের ও দেশের জন্য কল্যাণকর হবে। এই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
বিএনপির এ নেতা বলেন,তারেক রহমান ঘোষনা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামেলি কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া হবে, শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে তাদেরকে প্রশিক্ষন দেয়া হবে। বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি চালু করা হবে। পঞ্চগড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং কলেজ গঠন করা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করা হবে।
শুধু পঞ্চগড়কে আধুনিক জেলা করা না, যে পঞ্চগড়ের সাথে বাংলাদেশকে বিদেশের তথা সারা বিশ্বের মানুষ চিনবে পঞ্চগড়কে।পঞ্চগড়ের পাথর আর চা শ্রমিকদের জন্য কাজ করবো। পৌরসভাকে আধুনিক পৌরসভা করবো।
পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল,এম এ মজিদ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, তেতুঁলিয়া উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজার রহমান বাবু প্রমূখ।
নির্বাচনী জনসভায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক অংশ নেয়।
জেলা শহরের ভিতরে একই সময়ে বিএনপি ও এনসিপির নির্বাচনী জনসভা হওয়ায়,ছোটবড় শতশত যানবাহন আটকে দূর্ভোগে পড়েন হাজারো পথচারী।
