কোটচাঁদপুর (ঝিনাইদহ) রাম জোয়ার্দার :
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউটিউব দেখে শখের বসে আনারকলি ফল চাষ শুরু করেছেন সঞ্চয় হালদার। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি কৃষিকাজের প্রতি আগ্রহ থেকে লিজ নেওয়া জমিতে এ ফলের চাষ করছেন তিনি।
সঞ্চয় হালদার পৌরসভার দুধসরা গ্রামের মৃত গোষ্ঠ হালদারের ছেলে। তিনি ২০ শতাংশ জমি লিজ নিয়ে সেখানে আনারকলি জাতের ৭০টি গাছ লাগিয়েছেন। ইউটিউব দেখে এ ফল চাষ সম্পর্কে ধারণা নিয়ে শখের বশে চাষ শুরু করেন তিনি।
মাছের ব্যবসার পাশাপাশি সঞ্চয় হালদার কলা ও মেটে আলুর চাষও করেন। প্রচলিত কৃষিকাজের পাশাপাশি নতুন ধরনের ফল চাষের মাধ্যমে নিজের কৃষি উদ্যোগকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছেন তিনি।
শখের বসে শুরু করা আনারকলি ফলের চাষ ভবিষ্যতে লাভজনক হবে বলে আশা করছেন সঞ্চয় হালদার। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের নতুন ধরনের ফল চাষে আগ্রহী করে তুলছে।
The post কোটচাঁদপুরের সঞ্চয় হালদারের ব্যতিক্রমী উদ্যোগে ইউটিউব দেখে শখের বসে আনারকলি চাষ appeared first on sokalerkhobor24.com.
