
Published on
:
1 min read
জন্মদিনের সাজে শিউলি ফুল, পোশাকেও সেই ফুলের নকশা। প্রিয় ফুলকে ঘিরেই নিজের বিশেষ দিনটিকে অন্য রকম করে তুলতে চেয়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনি। কিন্তু তাঁর সেই ইচ্ছেকে ঘিরে যে এমন চমক অপেক্ষা করছে, তা কি নিজেও ভেবেছিলেন অভিনেত্রী? চট্টগ্রাম থেকে উড়োজাহাজে চেপে ঢাকায় এল শিউলি ফুল। কে পাঠালেন এই উপহার? সেই প্রশ্নেই এখন সরগরম সমাজমাধ্যম।
