কুড়িগ্রামে ঘোগাদহ ইউনিয়নে ফ্রেন্ডশিপ-ডিজএবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে চর ব্রহ্মত্তর এলাকার প্রতিবন্ধীদের মাঝে কৃষি উপকরণ, শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে ৬ সুবিধাভোগীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে বেগুনের চারা, মরিচের চারা, পেঁপের চারা, টমেটোর চারা, কলমি ও নাপা শাকের বীজ, ঢেঁড়স বীজ, ভার্মিকম্পস্ট সার, এস্প্রে মেশিন, কোদাল এবং ঝর্ণা বিতরণ করা হয়।