স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন মণ্ডল কৈখালী ইউনিয়নের ঘোলের চক এলাকার বাসিন্দা। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মনোরঞ্জন মণ্ডল চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যেতে পারে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
The post শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
