প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক। খাড়গের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যমে কংগ্রেস সভাপতির মন্তব্যের সমালোচনা করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। খাড়গের মন্তব্য এবং বিজেপির প্রতিবাদ ঘিরে রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায়? দেখুন বিস্তারিত Ei Samay-এর প্রতিবেদনে।