হানু রাঘবপুড়ির ছবি 'ফৌজি' -এর টিজার প্রকাশ্যে এসেছে সদ্য। তারপরই রীতিমত হইচই পড়ে গিয়েছে। শুরু হয়েছে তীব্র বিতর্ক। এবার এই বিষয়ে মুখ খুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইয়ের নাতি চন্দ্র কুমার বসু।
কী ঘটেছে? 'ফৌজি' ছবির ঝলকে দেখানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে কথা বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। হিটলার এবং নেতাজির মধ্যে যে কথোপকথন দেখানো হয়েছে সেটাকে মেনে নিতে পারছেন না আমজনতা এবং নেতাজির উত্তরসূরি। পশ্চিমবঙ্গের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, সামাজিক অ্যাক্টিভিস্ট চন্দ্র কুমার বসু এই টিজারের ঘর বিরোধিতা করেছেন। এবং ছবির নির্মাতাদের এই ঝলককে সরানোর নির্দেশ দিয়েছেন।
এদিন 'ফৌজি' ছবির ঝলক প্রথমে শেয়ার করেন সুপর্ণ সৎপতি, অর্থাৎ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী সৎপতির নাতি। তিনি 'ফৌজি' -এর টিজার পোস্ট করে লেখেন, 'আদরের হানু রাঘবপুড়ি গারু, এই টিজার দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে ইতিহাসকে কল্পনার সঙ্গে মিশিয়ে দেওয়া মোটেই ভাল কথা নয়। যাই হোক, শুভেচ্ছা রইল আপনাদের জন্য। নেতাজি জিন্দাবাদ, জয় হিন্দ।'
সুপর্ণর করা টুইটকে এদিন রিটুইট করেন চন্দ্র কুমার বসু। তিনি তার ক্যাপশনে লেখেন, 'কল্পনার সঙ্গে ইতিহাসকে মিশিয়ে দেওয়া অপরাধ। আশা করব হানু রাঘবপুড়ি এবং তাঁর টিম, ফৌজি মুভির এই টিজারকে সরিয়ে দেবেন। নতুন টিজার আনুন, যেখানে ইতিহাসকে বিকৃত করা হয়নি। আশা করব প্রভাস এটা পড়বেন।'
Mixing fiction with history is a crime. I hope @hanurpudi and his team @fauzithemovie / @MythriOfficial pull down this teaser , put out a new one and make sure that history is not distorted. Hope #Prabhas too gets to read this.
— Chandra Kumar Bose (@Chandrakbose) October 26, 2026
তবে এখনও পর্যন্ত এই ঘটনার পর 'ফৌজি' টিমের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বা ভিডিওটিকে সরানো হয়নি।
প্রভাসের ৪৭ তম জন্মদিনে ২৩ অক্টোবর 'ফৌজি' ছবির নির্মাতারা এই ছবির টিজার প্রকাশ্যে আনেন। সেখানেই দেখা যায়, ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বার্লিনে হিটলারের থেকে সাহায্য চাইছেন নেতাজি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে প্রভাস অভিনীত 'ফৌজি'।
https://youtu.be/62vKwPgwmXc?si=GxEVuMxOCfI5fnXA
