বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর বাটার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মোঃ খালেক: সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মৃধাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভাকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা সমবেত হন। তাঁদের উপস্থিতিতে বাটার মোড়ের সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।
বিআলো/শিলি