শ্যামনগরে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন ম-ল (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শৈলখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনোরঞ্জন কৈখালী ইউনিয়নের ‘জাদা-ঘোলের চক’ এলাকার মৃত বেগমবার ম-লের ছেলে। জানা যায়, গত ২২ অক্টোবর কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে সোমবার ভোরে কৃষকরা ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওসি শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।