Published on
:
1 min read
দিনকয়েক ধরেই শরীর একেবারেই ভালো নেই অমিতাভ বচ্চনের। সম্প্রতি, অভিনেতা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে অভিনেতা বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন। প্রতি রবিবার, অভিনেতা তাঁর বাড়ি ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন। গত রবিবারও বদল হয়নি সেই নিয়মের।
শরীর খারাপ থাকা সত্ত্বেও অমিতাভ ভক্তদের সঙ্গে দেখা করেন। সেই সময়টায় অভিষেক বচ্চনকেও তাঁর পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাড়ির বাইরে এসে ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা গিয়েছে অভিনেতাকে। কড়া নিরাপত্তায় ও ছেলেকে সঙ্গে নিয়েই তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। চিকিৎসকেরা অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও তিনি ভক্তদের কথা মাথায় রেখেছেন এবং তাঁদের জন্য বাড়ির বাইরে বেরিয়েছেন। অভিনেতার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায়ও ভীষণ ভাবে প্রশংসিত।
বিগবি প্রায়ই তাঁর এক্স অ্যাকাউন্টে ভক্তদের জন্য নানা মুহূর্ত শেয়ার করেন। তবে বেশ কিছুদিন ধরে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তেমন কিছুই পোস্ট করছিলেন না। যা ভক্তদের মধ্যেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন আগে অভিনেতা একটি পোস্ট শেয়ার করে জানান, তিনি ডাক্তারদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। ফলে সোশ্যাল মিডিয়ায়ও অ্যাক্টিভ নন অভিনেতা।
