বীর বাঙালির বংশধর
গড়ব স্বদেশ, শপথ কর।
চোখের তারায় সূর্য জ্বলে
হৃদয়তলে আলোর চাবি
বাংলাদেশের জমিন থেকে
দাঁতাল আঁধার সব তাড়াবি।
লাল-সবুজের ওই পতাকা
বুকের ভেতর আছে আঁকা
পেছন ফেরার নেইকো সময়
চল মিছিলে, সামনে তাকা।
মাংসাশীরা সামনে এলে
শক্ত হাতে চলবি ঠেলে
ছুটবি প্রবল তুফান হয়ে
ভয় তাড়িয়ে বুকটা মেলে।
চুপটি করে থাকবি ঘরে?
তুই কি তবে আলসে-বোকা?
তুই যে আমার বাংলাদেশের
দীপ্ত ছেলে, আগুনপোকা।
বীর বাঙালির বংশধর
আনব আলো, শপথ কর।
