টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতেই খেলনাগুলোর চাহিদা হু হু করে বেড়েছে। জানা যায়, বার্লিনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হুয়াংকে একঝাঁক ‘মাইক্রোডাক’ রোবটের সঙ্গে খেলতে দেখা যায়। সেখানে ছোট্ট রোবটগুলো হাঁসের ঢঙে হাঁটছিল, নির্দেশ পেলে কখনও বসে পড়ে, কখনওবা ঘুমের ভান করে। পরদিনই মাইক্রোডাকের প্রি-অর্ডার ২০ হাজার ছাড়িয়ে গেছে।
