পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পাকুন্দিয়া-আদর্শপাড়া জিসিসিআর প্রকল্পের আওতায় এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দশরথ দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, ওসি হেলাল উদ্দিন, যুবদলের সদস্যসচিব রাকিবুল হাসান ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।