একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৪৮ পয়সা মুনাফা হয়েছিল। আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো(এনওসিএফপিএস) ছিল ২০ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৩৭ পয়সা। গতবছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা। আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।


