চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকা থেকে রাজশাহীতে ইজিবাইক ছিনতাইয়ের একটি মামলার প্রধান আসামি জাকির হোসেন জনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল। সোমবার রাতে রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।