কই হারালো গাছের সারি কই হারালো মাঠ? কই হারালো বালুর ঢিবি কই হারালো ঘাট?
কার নজরে পুড়ে গেল সোনাদিয়ার রূপ কেন সবাই তারপরেও রইল নীরব চুপ?
কার ইশারায় রাতারাতি কাটল প্যারাবন কার কারণে সোনাদিয়া হারালো যৌবন?
কে বানালো টাকার তরে গাছ কেটে কটেজ কে হারালো বিবেক বুদ্ধি কে হারালো নলেজ?
হোক না এবার উচ্চস্বরে সত্য উদ্ঘাটন মুখোশ খুলে বেরিয়ে আসুক লোভী সে দুর্জন।
হাওর-বিলের দিরাই আমার, ভাটি দেশের রানি, নয়া গাঙের ঢেউয়ের দোলায় নাচে রুপালি পানি। কালনী নদীর কূলে কূলে বাউলের সুর ভাসে, শাহ আবদুল করিমের গানে গানে মন হাসে। বর্ষাকালে অথই সাগর, নাইরে কূল-কিনারা, নৌকা চড়ে নাইওর যায় ভাটি অঞ্চলের তারা। হেমন্ততে সোনার ফসল, বোরো ধানের ঘ্রাণ, কৃষাণ-কৃষাণীর মুখে তখন তৃপ্তির এক গান। হিজল-করচ ছায়া ছড়ায়, বকপাখিদের মেলা, হাওর আর বিলের টানে কাটে সবার বেলা। সরল মনের মানুষ তারা, অতিথিপরায়ণ বেশ, মায়া ঘেরা দিরাই আমার, রূপের নাইকো শেষ।
হতাম যদি ছোট্ট চড়ুই মেলে দিতাম ডানা, উড়ে যেতাম দূর আকাশে নাই ঠিকানা জানা।
উড়ে দেখতাম দুখীর মুখ গোপনে কেমন কাঁদে, হতাম আমি মুক্ত স্বাধীন না জড়িয়ে অপবাদে।
চড়ুই হয়ে ছোট খুকুর হতাম চোখের খুশি, উড়েই আমি ভেদ করতাম আকাশ তারা শশী।
সকালবেলায় মেঘলা আকাশ, নামতে পারে বৃষ্টি, ছোট শালি বলল হেসে, সদাই করার লিস্টি। বউটি এসে দিয়ে গেল মানিব্যাগ আর ছাতা– আনতে হবে বর-বটি, লাউ, চিংড়ি, কচুপাতা।
ঝড়বৃষ্টি মাথায় নিয়ে করতে গেলাম বাজার, শালি আমার পকেট থেকে খসাল দুই হাজার। লিস্টি ধরে কিনছি সদাই, একটা ছিল বাকি– কোথায় যাব, কোনখানে পাই? দিনটা কি আনলাকি?
বাজার ঘুরে পাইনি খুঁজে, হচ্ছে না কেউ রাজি; লিস্টি পূরণ করল শেষে বিপত্নীক হাজি। বরের সাথে বঁটি নিয়ে ঢুকলাম যখন ঘরে, বউ আর শালি আমায় ধরে ঝাড়ুপেটা করে।
কই হারালো গাছের সারি কই হারালো মাঠ? কই হারালো বালুর ঢিবি কই হারালো ঘাট?
কার নজরে পুড়ে গেল সোনাদিয়ার রূপ কেন সবাই তারপরেও রইল নীরব চুপ?
কার ইশারায় রাতারাতি কাটল প্যারাবন কার কারণে সোনাদিয়া হারালো যৌবন?
কে বানালো টাকার তরে গাছ কেটে কটেজ কে হারালো বিবেক বুদ্ধি কে হারালো নলেজ?
হোক না এবার উচ্চস্বরে সত্য উদ্ঘাটন মুখোশ খুলে বেরিয়ে আসুক লোভী সে দুর্জন।
নীল আকাশে ভাসলো রে আজ সাদা মেঘের খেয়া, পাড়ি দিল দূর সীমানায় নাইকো সীমা দেয়া।
বাতাস সেথায় মাঝি সেজে বাইছে হালকা বৈঠা, আমায় নিয়ে চল না রে তুই দেখবো নতুন দেশটা।
তুলোর মতো তুলতুলে সে নৌকা রুপালি রঙের, তারার দেশে নামবে বুঝি একটু পরেই সাঁঝের।
ইচ্ছা করে মেঘ-খেয়ায় উড়ে যেতাম আমি, যেখানেতেই বৃষ্টি ঝরে মুক্তোর চেয়ে দামি।
