কালবেলা · সাধারণ
আইনজীবী হওয়ার যোগ্যতায় ‘বয়সের শিকল’ পরালো বার কাউন্সিল
10/27/2026

বাংলাদেশের বেকারত্ব সমস্যা নিয়ে যখন চারদিকে আলোচনা, যখন সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর আন্দোলন চলছে, তখন আইনজীবী হওয়ার মতো স্বাধীন সত্তার পেশাকে ৩৫ বছরের সীমারেখায় আটকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বার কাউন্সিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি। ওই তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗