হাবিবুল্লাহ মীর, নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজ্জাম্মেল হকের বিরুদ্ধে একটি কু-চক্রি মহলের মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল (২৭অক্টোবর) মঙ্গলবার দুপুরে কাঞ্চন পৌরসভার বিরাবো বাজারে ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, বিএনপি নেতা মোজ্জাম্মেল হক এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রায় ৫ বছর আগে ওমর আলী নামের এক ব্যক্তির সঙ্গে জমি থেকে মাটি কেনা বাবদ ১০ লাখ টাকা লেনদেন হয়। যার লিখিত ডকুমেন্ট রয়েছে।
কিন্তু ওই ব্যক্তি তাঁর কাছ থেকে টাকা নেওয়ার পর দেশের বাইরে চলে যায় । এদিকে বিষয়টি ধামাটাপা দিতে ওই ব্যক্তির বোনের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ রয়েছে যা আদালতে মামলা চলমান।
কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে বিএনপি নেতাকে সামাজিক ও দলীয়ভাবে হ্যায় প্রতিপন্ন করতে বিরুদ্ধে ১০ লাখ টাকা চাদাবাজীর এবং তারই জমির কিছু আখ কেটে তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপ প্রচার চালাচ্ছে।
তিনি ও তার সহকর্মীরা ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবী জানান।
এ জাতীয় আরো খবর..
