এ বার কি নিশানায় ইমরান হাশমিছবি: সংগৃহীত
Published on
:
1 min read
টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার মুম্বই পুলিশের তদন্তে উঠে এল অভিনেতা ইমরান হাশমির নামও। পুলিশের দাবি, টাইগারকে নিশানা করার আগে ইমরানের বাড়িও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। কিন্তু স্থানীয় এলাকায় খোঁজখবর নিয়েও অভিনেতার বাড়ি খুঁজে পায়নি তারা। এর আগে সলমন খান ও আমির খানের বাড়িতেও নজরদারি চালানোর তথ্য সামনে এসেছিল।
১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে সলমন খানের বাড়িতে রেকি করেছিল। পরে আমির খানের বাড়ির ঠিকানা জানারও চেষ্টা করে তারা। কিন্তু আমির দক্ষিণ মুম্বইয়ে চলে গিয়েছেন, এই তথ্য তাদের জানা ছিল না। ফলে তাঁর বাড়িও খুঁজে পেতে ব্যর্থ হয় অভিযুক্তরা।
এর পরেই ইমরান হাশমির বাড়িতে রেইকি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজখবর করেও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে পারেনি তারা।
তদন্তকারীদের দাবি, অন্য অভিনেতাদের বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পরে সমাজমাধ্যমে টাইগার শ্রফের রিল দেখেই তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। পুলিশের বক্তব্য অনুযায়ী, টাইগার প্রতি রবিবার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন। সমাজমাধ্যমে সেই তথ্য পাওয়ার পর তাঁর গতিবিধির উপর নজর রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে
