নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ীর হুমকি ও হয়ারানিমূলক বিভিন্ন প্রতিবাদে সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বাসীর ব্যনারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুর হোসেন নেতৃত্ব দেন। কর্মসূচী চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বাঁধা, মিথ্যা মামলায় হয়রানি ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ থেকে এলাকার মাদক কারবারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বায়ক জানানো হয়।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ জন্য মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা এবং এলাকার সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এরই প্রেক্ষিতে, অবিলম্বে ওই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এলাককে মাদকমুক্ত করে পরিবেশকে সুন্দর ও শান্তিময় করতে তারা পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
