পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুতি ও সাধারণ সম্পাদক আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন। তারা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৪ অক্টোবর নবীনবরণ অনুষ্ঠানে কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব প্রধান অতিথি হিসেবে এ নতুন কমিটি ঘোষণা করেন। সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদের মনোনয়নে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে মোট ৯৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন