নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৫ অক্টোবর(সোমবার) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী (কুন্ডলী) এলাকা হতে ১০ পিস ইয়াবাসহ মো. জামাত উল্লাহ নামক এক মাদক কারবারিকে আটক করেন। আটককৃত মাদক কারবারি ওই এলাকার মো. মতি মিয়ার ছেলে।
অপরদিকে আজ সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা শাখা (ডিবি পশ্চিম) এর এসআই হায়দার আলী রানার নেতৃত্বে ডিবির একটি টিম উপজেলার মোজাফরপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে ৩'শ পিস এমফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করেন।
আটককৃত দুই মাদক কারবারি হলো কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা (বাদলাপাড়া) গ্রামের শামসুল ইসলামের ছেলে মতিউর রহমান ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত আব্দুল জলিল ভূইয়া ওরফে (তারুর ছেলে) আব্দুল আজিজ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক কারবারি জামাত উল্লাহ গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য ২ জনের আটকের বিষয়ে ওসি ডিবি নেত্রকোনা দেবাংশু কুমার দে বলেন তাদেরকে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
