প্রকাশ: ১০:০২, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ ডেস্ক: উন্নয়ন সহায়ক সংস্থা (উসস), মৌলভীবাজার-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর উসস ভবন কনফারেন্স হলে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর চেয়ারম্যান সাজিয়া শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান।
এসময় ,ভাইস-চেয়ারম্যান: আব্দুল হেকিম,সাধারণ সম্পাদক: আখলাকুল আম্বিয়া,সম্পাদক (অর্থ): নূরজাহান সুয়ারা,সম্পাদক (পরিকল্পনা ও বাস্তবায়ন): সাজিয়া শারমীন,সম্পাদক (সমন্বয়): শাহ্ আব্দুল ওদুদ,সম্পাদক (জনসংযোগ ও প্রচার): জাবির হোসেন চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
