ছবির ক্যাপশন: ......................
মোঃ খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ( বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন বলেছেন, আগামী মে মাস থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না।
বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ( বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাকক্ষে বিআরটিএ এর বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।
বিআরটএ চেয়ারম্যান বলেন, রাজধানীর বাসগুলোকে দেখলে বোঝা যায়, এগুলোর কী অবস্থা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী, মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। এ বিষয়ে
ইতোমধ্যেই মালিক পক্ষের সাথে কথা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরাতে ম্যাজিস্টটদের অভিযানের প্লান করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি। বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করবো।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, আমি গতকালই সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। ঢাকার বাসগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। আপনার আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি দেখতে পারবেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু, আমাদের দেশের ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় নাই। এছাড়া আমাদের পাঠ্য বইয়ে সড়ক দূর্ঘটনা সম্পকিত সতর্কতার বিষয়ে যুক্ত করতে হবে। বিদেশের সড়কে একটা বিড়ালও ঢুকতে পারেন না। কিন্তু আমাদের দেশে সেই অবস্থা নেই।
তিনি বলেন, আমি চাই এদেশের দূর্ঘটনা একদম কমে যাক। বিআরটিএ ইতোমধ্যেই অনেক সেবা আপগ্রেড করেছে, ভবিষ্যতেও আরও করবে বলে আমি প্রত্যাশা করি।
কন্ট্রাকে গাড়ি না চালাতে বিআরটিএ উদ্যোগ নিতে যাচ্ছেন। এটা করতে পারলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে। এছাড়া সড়কের বামের লেন ক্লিয়ার রাখতে পুলিশদের অনুরোধ করা হয়েছে। কিন্তুু পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তবে সড়ক সচিবও বিআরটিএ চেয়ারম্যান আমাদের নিয়ে সড়কের এই সম্যসা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএর বিভিন্ন সেবা সহজীকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় কার্যালয় ঢাকা এর পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ শহীদুল্লাহ্ ও উপ- পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুৃমার আরো অনেকে প্রমূখ।
