অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। মঙ্গলবার সকালে পোলগুস্তিয়ায় পানপুর-মুন্সিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অভিযোগ, ৫ মাস ধরে টাকা পাচ্ছেন না তাঁরা। যোগ্যরা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখনই বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের।
