বিশ্ববাজারে পোশাক উৎপাদনের মানদণ্ড ও প্রত্যাশা পরিবর্তনের প্রেক্ষাপটে এ আয়োজন করা হচ্ছে। এতে লিঙ্গসমতা, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি, শিশুযত্ন এবং মাতৃসেবার মতো বিষয়ও গুরুত্ব পাবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তনশীল নীতিমালা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টসহ (ডিপিপি) বিভিন্ন ডিজিটাল ট্রেসেবিলিটি বা পণ্য অনুসরণব্যবস্থা প্রদর্শন করা হবে।
টেকসই উৎপাদন, পরিবেশ সুরক্ষা, শ্রমিককল্যাণ ও ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি তুলে ধরতে বাটেক্সপো ২০২৬-এ থাকছে বিশেষ আয়োজন ‘ইমপ্যাক্ট জোন’। এ উদ্যোগে কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি ও সম্পদের দক্ষ ব্যবহারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনে শিল্পের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হবে।
বিশ্ববাজারে পোশাক উৎপাদনের মানদণ্ড ও প্রত্যাশা পরিবর্তনের প্রেক্ষাপটে এ আয়োজন করা হচ্ছে। এতে লিঙ্গসমতা, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি, শিশুযত্ন এবং মাতৃসেবার মতো বিষয়ও গুরুত্ব পাবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তনশীল নীতিমালা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টসহ (ডিপিপি) বিভিন্ন ডিজিটাল ট্রেসেবিলিটি বা পণ্য অনুসরণব্যবস্থা প্রদর্শন করা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জলবায়ু সুরক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার ও চক্রাকার অর্থনীতির যুগে বাংলাদেশের পোশাক শিল্প যে সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রতিফলন ঘটবে ইমপ্যাক্ট জোনে। এটি শুধু কমপ্লায়েন্স বা নিয়ম পরিপালনের বিষয় নয়, বরং বৈশ্বিক বাজারে দায়িত্বশীলভাবে নেতৃত্ব দেয়ার যাত্রাও তুলে ধরবে।
ইমপ্যাক্ট জোনের প্রধান উদ্যোক্তা ও বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, বৈশ্বিক টেকসই উৎপাদনের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি এ রূপান্তরে নেতৃত্ব দেয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাক শিল্পকে গড়ে তুলতে হবে। এ আয়োজনে কার্বন নিঃসরণ হ্রাস, চক্রাকার অর্থনীতি, শ্রমিককল্যাণ ও ডিজিটাল ট্রেসেবিলিটিতে শিল্পের অগ্রগতি তুলে ধরা হবে। টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশকে শুধু শীর্ষস্থানীয় সোর্সিং গন্তব্য নয়, বরং বিশ্বস্ত ও দূরদর্শী অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য।
বিজিএমইএর ব্যবস্থাপনায় এবং পিডিএসের টাইটেল স্পন্সরশিপে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
