আজকের রাশিফলগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার — চাঁদ মেষ ছেড়ে বৃষ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৭টা ১ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণা প্রতিপদ তিথি। তারপর শুরু হবে কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া তিথি। এর পাশাপাশি আজ থাকবে সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব। জ্যোতিষমতে মঙ্গলবার বজরংবলীর দিন — জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।
1. মেষ রাশির দৈনিক রাশিফল
মেষ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
পারিবারিক পরিস্থিতির কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে। গুরুজনের স্বাস্থ্য হানি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে। পূর্বের কোন অসম্পূর্ণ কাজ আজ শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন বা ট্রান্সফারের ইঙ্গিত রয়েছে। ব্যবসা আজ মোটের উপর লাভজনক থাকবে।
2. বৃষ রাশির দৈনিক রাশিফল
বৃষ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ পুরোনো রোগ নিয়ে সাময়িক উদ্বেগ বাড়তে পারে। কমিশন ভিত্তিক কাজকর্ম যাঁরা করেন তা লাভজনক হবে। প্রতিযোগিতা মূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। নতুন কাজের সুযোগ আসতে পারে।
3. মিথুন রাশির দৈনিক রাশিফল
মিথুন রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়র কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধ বাড়বে।
4. কর্কট রাশির দৈনিক রাশিফল
কর্কট রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ পারিবারিক বিবাদ মিটতে পারে। নতুন কর্মসংযোগ হতে পারে। রক্তপাতের ইঙ্গিত রয়েছে। নিকট বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। ইলেকট্রিক ও আগুন থেকে সাবধান থাকুন। ফাটকা ব্যবসায়ে ক্ষতির ইঙ্গিত রয়েছে, তাই সতর্ক থাকুন।
5. সিংহ রাশির দৈনিক রাশিফল
সিংহ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ আটকে থাকা কোনও কাজ পুনরায় শুরু হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেশির দ্বারা উপকার পেতে পারেন। ছোটখাটো ভ্রমণের ইঙ্গিত রয়েছে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন।
6. কন্যা রাশির দৈনিক রাশিফল
কন্যা রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। ন্যায্য প্রাপ্তি পেতেও বিলম্ব হবে। নিজের ভুলের জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে।
7. তুলা রাশির দৈনিক রাশিফল
তুলা রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
ব্যবসা আজ লাভজনক থাকবে, একাধিক পথে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। পেশা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। অবিবাহিতদের বিবাহ যোগাযোগ হতে পারে। চোখের সমস্যায় ভোগান্তির ইঙ্গিত রয়েছে। ফাটকা ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা প্রবল।
8. বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল
বৃশ্চিক রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
কার্যক্ষেত্রে আজ শত্রুতার সম্মুখীন হতে পারেন। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরোনো রোগ ভোগাতে পারে। নতুন পেশায় প্রবেশ বা পেশা পরিবর্তনের ইঙ্গিত আছে। স্বাস্থ্যের বিষয় সচেতন থাকুন।
9. ধনু রাশির দৈনিক রাশিফল
ধনু রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ ব্যবসা লাভজনক থাকবে। অর্থ উপার্জন বাড়বে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। বয়স্ক ব্যক্তিদের বাতের সমস্যা থাকলে তা বাড়তে পারে। আইনি সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ বাড়বে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
10. মকর রাশির দৈনিক রাশিফল
মকর রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
কোনও বন্ধুর দ্বারা ব্যবসায় সহায়তা পেতে পারেন। সকলকে বিশ্বাস করার আগে তাঁদের যাচাই করুন। ব্যবসায় আইনি সমস্যা বাড়বে। অবিবাহিতদের বিবাহ যোগ র্যেছে্ মনের মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সরকারি কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে।
11. কুম্ভ রাশির দৈনিক রাশিফল
কুম্ভ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ আইনি সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। কৌশলী কথা বার্তায় জটিল সমস্যার সমাধান হবে। ঝুঁকিবহুল কাজের বিষয়ে সতর্ক থাকুন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতি হতে পারে।
12. মীন রাশির দৈনিক রাশিফল
মীন রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে সমস্যা বাড়বে। উপকারের প্রতিদান নাও পেতে পারেন। কিডনি বা ইউরিন সংক্রান্ত সংক্রমণে ভুগতে পারেন। প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির ইঙ্গিত রয়েছে। হাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। অকারণে অর্থ ব্য়য় হতে পারে।
FAQ
২৭ অক্টোবর ২০২৬-এর আজকের রাশিফল অনুযায়ী কোন রাশির নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে?
বৃষ ও কর্কট রাশির জাতকদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। মকর রাশির জাতকদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।
২৭ অক্টোবর ২০২৬ কোন কোন রাশির আর্থিক লাভের যোগ রয়েছে?
তুলা, ধনু ও বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসা বা অন্যান্য সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে ফাটকা ব্যবসা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন।
২৭ অক্টোবর ২০২৬ কোন রাশির জাতকদের প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে?
বৃষ ও তুলা রাশির জাতকদের প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। মেষ রাশির জাতকদের পারিবারিক পরিস্থিতির কারণে মানসিক উদ্বেগও বাড়তে পারে।
২৭ অক্টোবর ২০২৬ কোন রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে?
কুম্ভ রাশির জাতকরা কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। মীন রাশির প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনার কথা বলা হয়েছে।
২৭ অক্টোবর ২০২৬ কোন তিথি ও যোগ রয়েছে?
পঞ্জিকা অনুযায়ী, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকালে কার্তিক কৃষ্ণা প্রতিপদ তিথি শেষ হয়ে কৃষ্ণা দ্বিতীয়া শুরু হবে। এ দিন সিদ্ধিযোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
তথ্য সহায়তা: দেবজ্যোতি মজুমদার
যোগাযোগ: 9874630830
