
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হামিদ ফেব্রিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। ৭ দশমিক ১৮ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রিমিয়ার লিজিং ও দেশ গার্মেন্টস দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় রয়েছে।
The post দরবৃদ্ধির শীর্ষে জিবিবি পাওয়ার appeared first on অর্থসূচক.
