একজন আদ্যপান্ত রাজনীতির মানুষ। অন্যজনের রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই। তবে দু'জনকে মিলিয়েছে ভালোবাসা। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের প্রেমের গল্পটাও (Debangshu Bhattacharya Wedding) খানিকটা সিনেমার মতো। রবিবার বাগদান (Debangshu Bhattacharya Engagement) সেরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু জানিয়েছেন, তাঁর জীবনের নতুন অধ্যায়ের কথা। উত্তরপাড়ার বাসিন্দা পেশায় বিমানসেবিকা মেঘনা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বিমানসেবিকার সঙ্গে কী ভাবে প্রেমের সম্পর্কে জড়ালেন তিনি? গলায় একরাশ লজ্জা মাখিয়ে অবশেষে এই সময় অনলাইনের কাছে প্রেমের গল্পের ( Debangshu Bhattacharya Meghna) ঝুলি উপুড় করেই দিলেন দেবাংশু।
দেবাংশু জানালেন, ৬ বছর আগে ফেসবুকের মাধ্যমে মেঘনার সঙ্গে আলাপ হয়। দেবাংশু ফ্লাইটে চড়তে ভয় পান। সেই ভয় কাটানোর টিপস চাইতে গিয়েই শুরু হয়েছিল কথাবার্তা। তার পর সময়ের সঙ্গে বদলেছে দু’জনের জীবন, বদলেছে সম্পর্কের সমীকরণও। বন্ধুত্ব পেরিয়ে, কখন একে-অন্যকে মন দিয়ে ফেলেছেন, বুঝতেই পারেননি। কে, কাকে প্রথম ভালোবাসার কথা জানালেন? দেবাংশু বলেন, 'কেউ না। সেরকম সিনেম্যাটিক কোনও ব্যাপার নেই। দু'জনেরই একটা সময় মনে হয়েছিল যে আমাদের সম্পর্ক শুধু আর বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। তার পরেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিই। বাড়িতে জানাই দু'জনেই।'
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দেবাংশু (Debangshu Love Story)। সচেতন ভাবে সব কিছু থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন বলে জানান তিনি। দেবাংশুর কথায়, 'নির্বাচনের পর মানসিক ভাবে আমার পাশে খুব শক্ত ভাবে দাঁড়িয়েছিল মেঘনা। যেখানে অনেকেই সেই মুহূর্তে গায়েব হয়ে গিয়েছিলেন, সেখানে ও আমার পাশে ছিল। প্রায় সব হারিয়ে ফেলার মতো একটা মানসিক অবস্থা ছিল। সেই সময়েও ওর এই পাশে থাকাটা আমাকে আরও বেশি করে সম্পর্কটা অনুভব করতে শিখিয়েছে।’
এ বার ছ’বছরের পরিচয় ও সম্পর্কের পথ পেরিয়ে নতুন জীবনের প্রস্তুতি। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা দেবাংশুর। যে আলাপের শুরু হয়েছিল ফ্লাইটের ভয় কাটানোর টিপস চেয়ে, সেই গল্পের পরের অধ্যায় শুরু হতে চলেছে সাতপাকে। বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। দেবাংশু জানালেন, দুই পরিবার, কাছের মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই এক হবে তাঁদের চারহাত।
১. দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রীর নাম কী?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা।
২. দেবাংশু ও মেঘনার পরিচয় কী ভাবে হয়েছিল?
প্রায় পাঁচ-ছ’বছর আগে ফেসবুকে তাঁদের পরিচয় হয়। সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা থেকেই বন্ধুত্বের শুরু।
৩. দেবাংশুর সঙ্গে মেঘনার প্রেম কী ভাবে শুরু হয়?
বিমানযাত্রা নিয়ে কথাবার্তা বলতে বলতেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। দেবাংশুর বিমানযাত্রার ভয় ছিল। মেঘনা তখন বিমানসেবিকা হিসেবে কাজ করতেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সামাজিক বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
প্রতিবেদন অনুযায়ী, তিনি আগে বিমানসেবিকা ছিলেন। পরে দুবাইয়ে কাজ করেন। বর্তমানে কলকাতায় একটি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।
