
প্রকাশ্যে এল WPL 2027-এর সূচিছবি: X
Published on
:
1 min read
উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) পঞ্চম সংস্করণের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। চলতি বছরের ২৮ অক্টোবর কোচিতে আয়োজিত হবে নিলাম। তবে ম্যাচগুলি কোন কোন শহরে খেলা হবে, তা এখনও জানানো হয়নি। ২০২৬ সালের WPL-এ স্মৃতি মান্ধানার নেতৃত্বে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০২৩ সালে শুরু হয়েছিল WPL। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ও বেঙ্গালুরু— দুই দলই দু’বার করে খেতাব জিতেছে।
