ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণ অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ আবহাওয়া বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ৬টি জেলার নদীবন্দরের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
