বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে।
নিয়াজ মেহেদী আরও বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিয়মিত ব্লক রেইড এবং চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিভিন্ন অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে গ্রেপ্তারের সংখ্যা ৬১৪।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজকর্ম ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ২৮ বছরের পথচলার আনন্দঘন এই আয়োজনে আপনিও হোন শুভেচ্ছার অংশীদার। নিজের ছবি দিয়ে তৈরি করুন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শুভেচ্ছা ফটোকার্ড এবং প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে দিন আনন্দ ও ভালোবাসা।
আপনার একটি ছবি, হয়ে উঠুক শুভেচ্ছা জানানোর সুন্দর মাধ্যম।
