
কোপা ট্রফি জিতে ইতিহাস লামিনে ইয়ামালেরছবি: X
Published on
:
1 min read
ব্যালন ডি’অর ২০২৬-এর মঞ্চে ফের ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে টানা তৃতীয় বার সেরা তরুণ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতলেন স্পেন ও বার্সেলোনার এই তারকা। বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করলেন তিনি। গত এক বছরের মধ্যে FIFA বিশ্বকাপ ও লা লিগা জয়ের কৃতিত্ব রয়েছে ইয়ামালের। কোপা ট্রফির দৌড়ে এ বার তিনি পিছনে ফেলেছেন নিজের বার্সেলোনা সতীর্থ পাউ কুবার্সি এবং ফ্রান্সের ওয়ারেন জাইর-এমেরিকে।
