বিজিবির পৃথক অভিযানে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন ভারতীয় টমেটো, কম্বল, মদ ও গরু জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সোমবার পৃথক সময়ে নেত্রকোনা ৩১ বিজিবির মহেষখোলা বিওপির টহল দল বান্দ্রায় মালিকবিহীন দুটি ভারতীয় কম্বল উদ্ধার করে; যার সিজার মূল্য ১০ হাজার টাকা। বারমারী বিওপির টহল দল লক্ষ্মীপুর হতে মালিকবিহীন ৭০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে; যার সিজার মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা। লেংগুড়া বিওপির টহল দল নয়নকান্দিতে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু উদ্ধার করে; যার সিজার মূল্য চার লাখ টাকা। চারুয়াপাড়া বিওপির টহল দল গোবরচনা হতে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে; যার সিজার মূল্য ৩৬ হাজার টাকা।