প্রকাশ: ২২:২০, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবক, বহু সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, রিচার্জ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট এইচ এম মোশতাক আহমেদ ৬৭ বছর পেরিয়ে ৬৮তম জন্মদিনে পা রাখলেন। দিনটি উদযাপন উপলক্ষে তাঁর শুভানুধ্যায়ী, পেশাজীবী সংগঠন, আইনজীবী সমাজ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) কেক কাটা ও এক আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা এডভোকেট এইচ এম মোশতাক আহমেদের বর্ণাঢ্য কর্মজীবন ও দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।
বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মৌলভীবাজারের সামাজিক উন্নয়ন, মানবসেবা এবং ব্যাংকারদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
রিচার্জ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “এইচ এম মোশতাক আহমেদ কেবল একজন সফল সংগঠক বা দায়িত্বশীল কর্মকর্তা নন, বরং তিনি আমাদের জন্য একজন দিকনির্দেশক ও অভিভাবকতুল্য। সামাজিক যেকোনো প্রয়োজনে ও সাধারণ মানুষের সেবায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।”
বহুমুখী প্রতিভার অধিকারী এডভোকেট এইচ এম মোশতাক আহমেদ কর্মজীবনে সোনালী ব্যাংক পিএলসি-এর বৈদেশিক বাণিজ্য শাখার সাবেক ম্যানেজার ও অবসরপ্রাপ্ত এসপিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের পাশাপাশি ক্রীড়াঙ্গন ও সমাজসেবামূলক কার্যক্রমেও রয়েছে তাঁর উজ্জ্বল ভূমিকা। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য (প্রেস/মিডিয়া), ৬১তম সাফ গেমসের প্রাক্তন আন্তর্জাতিক টিটি আম্পায়ার, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রাক্তন আম্পায়ার এবং ক্রিকেট বোর্ডের সিনিয়র স্কোরারক্রিকেট বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানেও তাঁর অবদান রয়েছে। তিনি শান্তিবাগ জামে মসজিদের প্রাক্তন সভাপতি এবং আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মহিলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার মধ্য দিয়ে উপস্থিত সকলে আনন্দ প্রকাশ করেন। পরোপকারী ও মিষ্টভাষী হিসেবে সর্বজনশ্রদ্ধেয় এডভোকেট এইচ এম মোশতাক আহমেদ তাঁর জন্মদিনের এই আয়োজনে উপস্থিত এবং যারা শুভকামনা জানিয়েছেন, সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
দিনটি উপলক্ষ্যে স্থানীয় সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে নিরবচ্ছিন্নভাবে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
