কালবেলা · খেলাধুলা
সেরা গোলকিপার উনাই সিমন
২৭/১০/২০২৬

২০২৬ সালের ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন স্পেনের উনাই সিমন। স্পেন জাতীয় দল ও অ্যাথলেটিক বিলবাওয়ের এই গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপেও সেরা গোলকিপারের পুরস্কার জেতেন।
এর আগে, এ বছরের সেরা কোচ নির্বাচিত হন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি। সেরা কোচের এই পুরস্কারে এবার মনোনীত হয়েছিলেন আর্সেনালের মিকেল আর্তেতা এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি-ও।
সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার তিনি।
এর আগে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌঁছান লামিন ইয়ামাল। হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইন-ও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।
মূল প্রতিবেদনে যান ↗