শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ প্রকল্পের কাজ এগিয়ে নিতে অধিগ্রহণকৃত ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন ও সওজ। বুধবার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল ঘরবাড়ি ও দোকানপাট। পরে গাছপালাসহ স্থাপনাগুলো নিলামে ৪ লাখ ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, ইউএনও মাহফুজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, সার্ভেয়ার সোহেল রানাসহ সংশ্লিষ্টরা।
Rupali Bangladesh · General
অবৈধ ৩২ স্থাপনা উচ্ছেদ
11/19/2026
মূল প্রতিবেদনে যান ↗