
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্নধরনের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মধ্যে রয়েছে ৭৫০ কেজি ভারতীয় জিরা, চিনি, চা-পাতা, মহিষ ও গরু। এসময় একটি পিকআপও জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজাওে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ টাকা।
এছাড়া একই রাতে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০০ কেজি চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
