Published on
:
2 min read
এআই দুনিয়ায় Claude (ক্লড) প্ল্যাটফর্ম এনে হইচই ফেলে দিয়েছিল অ্যানথ্রোপিক (Anthropic)। এ বার আইপিও আনার পথে হেঁটে চর্চায় এই এআই (Artificial Intelligence) সংস্থা। ২৬ অক্টোবর, সোমবার আমেরিকার সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)-এর কাছে IPO-র জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছে এই সংস্থা। এর ফলে আমেরিকার শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল Claude এআই প্ল্যাটফর্মের মূল সংস্থা।
সংবাদমাধ্যম সূত্রের খবর, অ্যানথ্রোপিকের শেয়ার ন্যাসডাক (Nasdaq) গ্লোবাল সিলেক্ট মার্কেটে ‘ANT’ নামে তালিকাভুক্ত হতে পারে। তবে IPO-র বিশদ তথ্য, শেয়ারের দাম কত হবে পারে, কতগুলি শেয়ার বাজারে ছাড়া হবে, তা নিয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি।
কবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে Anthropic?
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আগামী মাস অর্থাৎ নভেম্বরে শেয়ার বাজারে পা রাখতে পারে অ্যানথ্রোপিক। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমেরিকার শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত, বাজারের পরিস্থিতি এবং IPO সংক্রান্ত আরও কিছু বিষয়ের উপর পুরোটা নির্ভর করবে।
কত টাকা তুলতে পারে Anthropic-এর IPO?
অ্যানথ্রোপিকের IPO-র সম্ভাব্য অঙ্ক নিয়ে নানা স্তরে আলোচনা শুরু হয়েছে। নানা সূত্রে দাবি করা হচ্ছে, আমেরিকার স্টক মার্কেটের ইতিহাসে অন্যতম বড় IPO হতে পারে এটি। তবে সংস্থার তরফ থেকে এখনও কোনও অঙ্কের কথা জানানো হয়নি।
Claude AI:
অ্যানথ্রোপিকের তৈরি Claude এআই চ্যাটবট ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে। সংস্থার তরফ থেকে আরও উন্নত AI মডেল তৈরি ও বাণিজ্যিক ভাবে সেটির ব্যবহার বাড়ানোর জন্য জোর দিচ্ছে সংস্থা। IPO-এর মাধ্যমে যে টাকা উঠবে সেটা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, পরিকাঠামোয় বিনিয়োগের মতো কাজ করতে পারে অ্যানথ্রোপিক। এআই মডেল তৈরিতে বিপুল খরচও রয়েছে। এই সেক্টরে বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনই একাধিক সংস্থার মধ্যে তুমুল প্রতিযোগিতাও শুরু হয়েছে। সেই আবহে এত বড় একটি এআই সংস্থা IPO আনার পথে হাঁটায়, আলোচনার কেন্দ্রে এসেছে বিষয়টি।