সংবাদ বিজ্ঞপ্তি · ২৬ অক্টোবর, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’-এর প্রকাশিত সব সংখ্যার কপি সংরক্ষণের জন্য কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের কাছে কপিগুলো হস্তান্তর করা হয়।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের উপসম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো. ফয়ছল আলম এবং পত্রিকার প্রকাশক মরহুম মাওলানা রশীদ আহমদের জ্যেষ্ঠ পুত্র তামিম ইয়াহিয়া আহমদ এগুলো হস্তান্তর করেন।
এ সময় কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।
পত্রিকার প্রকাশিত সব সংখ্যার কপি প্রদান করায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
গুগলে আমাদের খবর পেতে
