স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বার্সেলোনা মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব নুরুল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফখরুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক লিটন, নজরুল ইসলাম, তুতিউর রহমান, নেছার উদ্দিন, বখতিয়ার রহমান, মামুন রহমান, আক্তারুজ্জামান মহসিন, আবু শাহেন তালুকদার, আক্কাস মিয়া, এ আর লিটু, ফয়সল মোল্লা, জিয়াউল হক মোনাফ, সাজ্জাদ সালু ও শিপন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত বার্সেলোনা মহানগর শাখার কমিটির সদস্যদের উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম পরিচালনায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তাঁরা বলেন, ভবিষ্যতে ইউরোপের মধ্যে বার্সেলোনা মহানগর শাখাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে বলেন, দেশে-বিদেশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি সংঘবদ্ধ মহল নানা অপতৎপরতা চালাচ্ছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল কাতালোনিয়া বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে বার্সেলোনা মহানগর শাখার এ কমিটি গঠন করা হয়। পরে ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
