কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শহীদ মোহাম্মদ মিজানুর রহমানের ১৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে কাকারা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ নুরখান উদ্দীন। অনুষ্ঠানে খতমে কোরআন, জিকির, কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ ও মোহাম্মদ ইউনুস, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ শোয়াইবুল ইসলাম এমএ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ ইউনুস, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।
এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জনু মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাসান ফরহাদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ জিয়াবুল হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা ও সমাজসেবক মুহাম্মদ তারেক আজিজ চৌধুরী, কাকারা ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব মুহাম্মদ আলাউদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ মহি উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন চকরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু এবং ছাত্রদল নেতা মুহাম্মদ শেফায়েত হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, মুহাম্মদ ইয়াছিন ও মোহাম্মদ আব্দুল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজনের সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক ও আরফাত রহমান স্মৃতি সংসদ চকরিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মঈনুর রশিদ শামীম।
পরে শহীদ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ মিজানুর রহমানসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা