রত্না দেবনাথ।ছবি: সংগৃহীত।
Published on
:
1 min read
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্ত পুলিশি এনকাউন্টারে নিহত। এই ঘটনাকে সমর্থন করলেন আরজি করের নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মতে, মেয়েদের যাঁরা ‘ভোগ্যপণ্য’ হিসেবে দেখেন, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই।
রত্না বলেন, ‘অভিযুক্তের মায়ের হয়তো কষ্ট হচ্ছে। কিন্তু উনি ছেলেকে ভালো মানুষ করতে পারেনি। এনকাউন্টারকে আমি সমর্থন করি। এনকাউন্টার হলে পরবর্তী কালে মানুষের মধ্যে একটু হলেও ভয় থাকবে।’ একই সঙ্গে রাজ্যে মদ-সহ যাবতীয় নেশাদ্রব্য নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘আমাদের রাজ্য থেকে নেশা জাতীয় দ্রব্য একেবারে তুলে দেওয়া উচিত। তা হলে এই ধরনের ঘটনা ঘটবে না। কারণ মদ থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে।’
প্রসঙ্গত, সোমবার রাতে গাইঘাটা কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসকে ঘটনার পুনর্নির্মাণ করাতে অকুস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে ফেরার সময়েই পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় প্রহ্লাদেক। ঘটনায় দুই পুলিশকর্মীও জখম হয়েছেন বলে দাবি পুলিশের।
