আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির নির্বাচনে নূরনবী খন্দকার নয়ন সভাপতি ও মোর্শেদুল আলম সৈকত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ বছর পর গত রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে সমিতির ৮৯৬ জনের মধ্যে ৮০২ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্য পদে আরমান হোসেন কানন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।