শীত পড়তেই দেশের বিভিন্ন শহরে বাড়তে শুরু করেছে বায়ুদূষণ। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদের মতো শহরে দূষণের মাত্রা অনেক সময় বিপজ্জনক পর্যায়ে পৌঁছয়। গাড়ির ধোঁয়া, কলকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলো এবং বাতাসের প্রতিকূল পরিস্থিতি এর অন্যতম কারণ। তাই বাড়ির বাইরে বেরোনোর আগে নিজের এলাকার বাতাস কতটা দূষিত, তা জেনে নেওয়া জরুরি। এই কাজে সাহায্য করতে পারে Google Maps।
Google Maps-এ রয়েছে ‘Air Quality’ নামে একটি বিশেষ ফিচার। এর সাহায্যে মানচিত্রের উপরেই নির্দিষ্ট এলাকার বায়ুর গুণমান বা AQI (Air Quality Index) দেখা যায়। রঙের মাধ্যমে বোঝানো হয় কোথায় বাতাস তুলনামূলক পরিষ্কার এবং কোথায় দূষণের মাত্রা বেশি। ৪০টিরও বেশি দেশে এই সুবিধা পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে Google বিভিন্ন তথ্যসূত্র থেকে বায়ুদূষণের তথ্য সংগ্রহ করে।
প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে Google Maps অ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল করুন। এরপর অ্যাপ খুলে সার্চে নিজের শহর বা নির্দিষ্ট এলাকার নাম লিখুন। চাইলে লোকেশন বাটনে ক্লিক করে বর্তমান অবস্থানও দেখতে পারেন। এরপর Layers অপশনে গিয়ে সেটি ট্যাপ করুন।
বিভিন্ন ম্যাপ লেয়ারের মধ্যে ‘Air Quality’ অপশনটি নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে ম্যাপে দূষণের মাত্রা রঙের মাধ্যমে দেখা যাবে।
এরপর মানচিত্রের কোনও এলাকা বা স্টেশন চিহ্নে ট্যাপ করলে সেখানকার AQI এবং বায়ুর গুণমান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কম্পিউটারে ব্রাউজ়ার থেকে Google Maps খুলুন। পছন্দের জায়গাটি সার্চ করে মানচিত্রের বাঁ দিকে নীচে থাকা Layers অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘Air Quality’ নির্বাচন করলেই সংশ্লিষ্ট এলাকার দূষণ কত রয়েছে, তা দেখতে পাবেন।
Google Maps-এ রঙের মাধ্যমে বায়ুর গুণমান বোঝানো হয়। সবুজ রং স্বাস্থ্যকর বাতাস নির্দেশ করে। কমলা রং অস্বাস্থ্যকর বায়ু তার নির্দেশ দেয়। আর লাল রং খুব বেশি পরিমাণে সেই জায়গার বায়ু দূষিত। বিভিন্ন দেশে AQI পরিমাপের পদ্ধতি আলাদা হতে পারে।
এই ফিচারের সাহায্যে সকালে হাঁটতে বেরোনো, শরীরচর্চা বা বাইরে ঘোরার প্ল্যান করার আগে এলাকার দূষণের মাত্রা জেনে নেওয়া সম্ভব। শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্যও এই তথ্য বিশেষ উপকারী হতে পারে।
