
আমা ডাবলাম
Published on
:
1 min read
শৃঙ্গ জয়ের পরেই মৃত্যু পর্বতারোহীর। নেপালের আমা ডাবলামে মৃত্যু হয়েছে এক জার্মান পর্বতারোহীর। সোলোখুম্বু জেলায় অবস্থিত ওই পর্বত জয় করে ফেরার পথে মৃত্যু হয় তাঁর। পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয় আমা ডাবলাম। রবিবার,ওই ৬৮১৪ মিটার উঁচু পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে প্রায় ১৫০০ মিটার গড়িয়ে পড়েন তিনি। ওই দুর্ঘটনায় তাঁর মৃত হয়েছে বলে সোমবার জানিয়েছেন আধিকারিকরা।
