মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে মা স্টোর। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় মা স্টোর ১-০ গোলে বিপুল মোবাইল সার্ভিস সেন্টারকে পরাজিত করে।
খেলায় মা স্টোরের পক্ষে রনো জয়সূচক গোলটি করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের গোলরক্ষক সাইফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু সাইফের হাতে পুরস্কার তুলে দেন।
যাদবপুর মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
The post মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে মা স্টোরের জয় appeared first on Meherpur News.
